বাংলাদেশ ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo অপহরণ নয়, ধর্ষণের মামলা এড়াতে ছাত্রশিবির নেতার ‘আত্মগোপন’: পুলিশ Logo লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ, ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ Logo রাঙামাটিতে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত Logo এসএমসিতে প্রোগ্রাম অফিসার নিয়োগ Logo পেনশনে আসছে বড় পরিবর্তন: কার কত বাড়বে? Logo এআইভিত্তিক সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা Logo ব্রাজিলের হৃদয়ে ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন ওমর ইবনে আল-খাত্তাব মসজিদ Logo প্রেমের গুঞ্জনে নতুন ইঙ্গিত দিয়ে পোস্ট মুছে ফেললেন প্রভা Logo যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদেরকে অনেক দর্শক চেনেই না Logo মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৩০ জুন পর্যন্ত

২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা তৈরি করে সাড়া ফেলেছে সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে। বিশ্বের মতো বাংলাদেশেও লেগেছে ফুটবল উন্মাদনার ছোঁয়া। ব্রাজিল ও আর্জেন্টিনাকে ভালোবেসে বিভিন্ন আয়োজনে নিজেদের সমর্থন জানাচ্ছেন ভক্ত-সমর্থকরা।

বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের দর্শকদের মধ্যে তৈরি হয় আলাদা আমেজ ও উন্মাদনা। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দেখা দেয় উৎসবের পরিবেশ। নিজ দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে চলে নানা আয়োজন। পছন্দের দলের পতাকা উড়ানোর হিড়িক পড়ে যায়। পাশাপাশি প্রতিযোগিতাও চলে কে কার চেয়ে বড় পতাকা তৈরি করতে পারে।

এবার সেই উন্মাদনায় ২০২২ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করে তাক লাগিয়েছে পাবনার চাটমোহর উপজেলার বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনা সমর্থকরা। শুক্রবার বিকেলে সেই পতাকা নিয়ে মিছিল করে গ্রামের রাস্তায় টাঙিয়ে দেন তারা।

তাদের দাবি, ২০২২ ফুট দৈর্ঘ্যের এই আর্জেন্টিনা পতাকা এখন পর্যন্ত শুধু পাবনা জেলাতেই নয়, পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পতাকা। বিশালাকৃতির এই পতাকা দেখতে প্রতিদিন বালুদিয়ার গ্রামে শত শত আর্জেন্টিনা ভক্ত ভিড় জমাচ্ছেন। ফুটবল উন্মাদনায় এবং পতাকা তৈরিতে যোগ দিয়েছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণিপেশার আর্জেন্টিনা ভক্তরা।

সরেজমিনে জানা গেছে, বালুদিয়ার গ্রামের রাসেল মাহমুদ, সেলিম হোসেন ও আলামিন হোসেন নামের তিন যুবক ২০২৬ সালের বিশ্বকাপ শুরুর প্রাক্কালে পরিকল্পনা করেন বিশ্বজুড়ে আর্জেন্টিনা ভক্তদের জন্য এবং বিশ্বকে চমকে দেওয়ার মতো কিছু করার। সেই পরিকল্পনা অনুযায়ী, মেসি ও আর্জেন্টিনা দলের ২০২২ সালের বিশ্বকাপ জয়কে স্মরণীয় করতে এবং এবারও মেসিদের উৎসাহ দিতে ২০২২ ফুট দৈর্ঘ্যের পতাকা বানানোর উদ্যোগ নেন।

গ্রামের এই উদ্যোগ বাস্তবায়নে বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনা ভক্ত শিক্ষক-শিক্ষার্থী, প্রবাসী, কৃষকসহ নানা শ্রেণিপেশার মানুষ আর্থিক সহযোগিতা দেন। এরপর শুরু হয় পতাকা তৈরির কাজ, যা প্রায় ১০ দিন ধরে চলে। পরে পতাকার ওপর আর্জেন্টিনা দলের লোগো বসানো হয়। বিশাল এই পতাকা তৈরিতে ব্যয় হয় প্রায় ৫০ হাজার টাকা। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বালুদিয়া গ্রামজুড়ে ২০২২ ফুট দৈর্ঘ্যের পতাকাটি টাঙানো হয়।

রাসেল মাহমুদ, ফরিদ হোসেন, সেলিম হোসেন ও আলামিন হোসেন বলেন, ছোটবেলা থেকেই আমরা মেসির খেলা দেখে আসছি। সেই থেকেই আমরা আর্জেন্টিনা দলের ভক্ত। ২০২২ সালে ফ্রান্সের সঙ্গে শ্বাসরুদ্ধকর ম্যাচে মেসির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনা দলকে সুদূর বাংলাদেশ থেকে উৎসাহ দিতে এত বড় পতাকা বানানোর পরিকল্পনা নেওয়া হয়। আমরা চাই, মেসির শেষ বিশ্বকাপে আবারও সেই সোনালী ট্রফি মেসির হাতেই উঠুক।

সিদ্দিকুর রহমান ও মহরম আলী বলেন, আমরা আর্জেন্টিনাকে ভালোবেসে এত বড় পতাকা তৈরি করেছি। এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে বলে আশা করি। তবে ব্রাজিলের জন্যও শুভকামনা রইল। আমাদের প্রত্যাশা, ব্রাজিল-আর্জেন্টিনা তাদের নান্দনিক ফুটবল উপহার দিয়ে ফাইনালে উঠুক।

পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক বলেন, আর্জেন্টিনা ভক্তদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি নিজেও আর্জেন্টিনার সমর্থক। আজকের আয়োজনে উৎসাহ দিতে আমি নিজেও এসেছি। আশা করি, সমর্থকদের এই উন্মাদনা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না।

kalprakash.com/SAS

শনিবার, ১৩ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

অপহরণ নয়, ধর্ষণের মামলা এড়াতে ছাত্রশিবির নেতার ‘আত্মগোপন’: পুলিশ

২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা তৈরি করে সাড়া ফেলেছে সমর্থকরা

প্রকাশিত: ০১:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬