মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৫৫:২৪
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

সুখী দাম্পত্য জীবনের জন্য মহানবী (সা.)-এর দেখানো তিন শিক্ষা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৪:৫৯
শেয়ার: mail
সুখী দাম্পত্য জীবনের জন্য মহানবী (সা.)-এর দেখানো তিন শিক্ষা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুধু ধর্মীয় জীবনেই নয়, পারিবারিক জীবনেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার দাম্পত্য জীবনের বিভিন্ন ঘটনা থেকে বর্তমান সময়ের দম্পতিরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারেন। বিশেষ করে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও ভালোবাসার ক্ষেত্রে তার জীবন অনুসরণীয়।

স্ত্রীর মতামতকে গুরুত্ব দেওয়া

মহানবী (সা.) তার স্ত্রীদের মতামত ও পরামর্শকে অত্যন্ত গুরুত্ব দিতেন। বিশেষ করে হজরত খাদিজা (রা.)-এর সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর আস্থা ও শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত। প্রথম ওহি প্রাপ্তির পর তিনি যখন উদ্বিগ্ন অবস্থায় বাড়ি ফিরে আসেন, তখন হজরত খাদিজা (রা.) তাকে সাহস ও মানসিক শক্তি জুগিয়েছিলেন। তিনি মহানবী (সা.)-এর গুণাবলি স্মরণ করিয়ে দিয়ে আশ্বস্ত করেছিলেন যে, আল্লাহ কখনো তাকে অপমানিত করবেন না।

এই ঘটনা থেকে বোঝা যায়, একটি সফল দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী উভয়ের মতামত ও পরামর্শের মূল্য রয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই সম্পর্ককে আরও দৃঢ় করে।

পরস্পরের অনুভূতি বোঝার চেষ্টা করা

দাম্পত্য জীবনে সুন্দর যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী (সা.) তার স্ত্রী হজরত আয়েশা (রা.)-এর অনুভূতি খুব ভালোভাবে বুঝতে পারতেন। তিনি কখন খুশি বা অসন্তুষ্ট আছেন, তা সহজেই উপলব্ধি করতেন।

এক হাদিসে বর্ণিত হয়েছে, মহানবী (সা.) আয়েশা (রা.)-কে বলেছিলেন, তিনি বুঝতে পারেন কখন তিনি তার ওপর সন্তুষ্ট থাকেন আর কখন অসন্তুষ্ট হন। এই ঘটনা প্রমাণ করে, একজন স্বামী বা স্ত্রীর উচিত সঙ্গীর আবেগ, অনুভূতি ও মানসিক অবস্থার প্রতি যত্নশীল হওয়া।

ভালোবাসা প্রকাশে উদার হওয়া

মহানবী (সা.) তার স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশে কখনো সংকোচ বোধ করতেন না। তিনি হজরত আয়েশা (রা.)-কে স্নেহভরে বিশেষ নামে ডাকতেন এবং দৈনন্দিন আচরণেও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতেন।

শুধু তাই নয়, তিনি ঘরের কাজেও স্ত্রীদের সহযোগিতা করতেন। নিজের পোশাক সেলাই করা, জুতা মেরামত করা কিংবা পরিবারের প্রয়োজনীয় কাজে সহায়তা করা ছিল তার স্বাভাবিক অভ্যাস। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন, মহানবী (সা.) ঘরের কাজে পরিবারের সদস্যদের সাহায্য করতেন এবং নামাজের সময় হলে নামাজের জন্য বের হয়ে যেতেন।

দাম্পত্য জীবনের অনন্য আদর্শ

মহানবী (সা.)-এর জীবন আমাদের শেখায়, সুখী দাম্পত্য সম্পর্ক গড়ে তুলতে ভালোবাসা, দয়া, সম্মান এবং পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। তিনি বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে তার পরিবারের কাছে সর্বোত্তম। আর আমি আমার পরিবারের কাছে তোমাদের সবার চেয়ে উত্তম।” (সুনানে তিরমিজি)

বর্তমান সময়ে পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় ও সুখী করতে মহানবী (সা.)-এর এই শিক্ষাগুলো অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১২ জুন ২০২৬ | Globe kalprakash.com

সুখী দাম্পত্য জীবনের জন্য মহানবী (সা.)-এর দেখানো তিন শিক্ষা

বিস্তারিত কমেন্টে