মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৫:৫২
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সংলাপ; মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৩৮
শেয়ার: mail
গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সংলাপ; মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে পাবনায় ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার লঙ্ঘন, নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে সংলাপে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

বুধবার (১০ জুন) বিকেল ৩টায় পাবনা শহরের প্রধান সড়কে অবস্থিত আখতারুজ্জামান টাওয়ারের পঞ্চম তলায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সহযোগিতায় এবং বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

প্রবীণ সাংবাদিক ও ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের (ডিএইচআরডিএন) আহ্বায়ক আব্দুল মতীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অ্যাডভোকেট সাইদুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু। অংশগ্রহণকারীদের পরিচয় পর্ব শেষে সংলাপের ধারণাপত্র উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, এমপাওয়ারমেন্ট প্রজেক্টের কো-অর্ডিনেটর নাজনীন শবনম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সাংবাদিক উৎপল মির্জা এবং সৈকত আফরোজ আসাদ।

মুক্ত আলোচনায় অংশ নেন ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আহমেদ হুমায়ুন কবির তপু, দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক শহীদুর রহমান শহীদ, দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনমসহ অন্যান্য সাংবাদিকরা।

বক্তারা বলেন, একটি কার্যকর ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে সঠিক পথে পরিচালিত করতে রাজনৈতিক সদিচ্ছা, জবাবদিহিতা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন।

তারা আরও বলেন, মানবাধিকার রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন চাপের কারণে অনেক সময় সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করা কঠিন হয়ে পড়ে।

বক্তারা গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকার ও গণমাধ্যম মালিকপক্ষের সমন্বয়ে সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে তারা আরও স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক গঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং এর সফল বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংলাপে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম এবং টেলিভিশনের মোট ২৭ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | Globe kalprakash.com

গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সংলাপ; মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

বিস্তারিত কমেন্টে