শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৬:৪৬:২৫

হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু, চলছে ফিরতি ফ্লাইট

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১২:০৮
শেয়ার: mail
হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু, চলছে ফিরতি ফ্লাইট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরও দুই বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) তারা মারা যান বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সর্বশেষ মারা যাওয়া দুই হাজি হলেন মো. আবদুল মজিদ ও মো. শাহজাহান আলী। এর মধ্যে আবদুল মজিদ নওগাঁর বাসিন্দা এবং তিনি মদিনায় মারা যান। আর ঢাকার খিলগাঁওয়ের শাহজাহান আলী মারা যান মক্কায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। তাদের মধ্যে ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন।

এদিকে হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

চলতি বছর ২৬ মে হজ অনুষ্ঠিত হয়। প্রথম হজ ফ্লাইট শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং শেষ হয় ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন অংশ নেন।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি হজ পালন করেছেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১ জুন ২০২৬ | Globe kalprakash.com

হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু, চলছে ফিরতি ফ্লাইট

বিস্তারিত কমেন্টে