বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:২৫:৩৯
শিরোনাম
রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১২:০৩
শেয়ার: mail
লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

সোমবার (১ জুন) সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর মধ্যে ১৪ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

এর আগে রোববার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে তাদের প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করে। প্রত্যাবাসনকালে রাষ্ট্রদূত অভিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন।

ফিরে আসা অভিবাসীরা জানান, দালালচক্রের প্রলোভনে পড়ে তারা সাগরপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় যান। সেখানে মানবপাচারকারী চক্রের হাতে জিম্মি হয়ে পড়েন অনেকে। মুক্তিপণ আদায়ের জন্য শারীরিক নির্যাতন, পরিবারের কাছ থেকে টাকা আদায় এবং সর্বস্বান্ত হওয়ার মতো ভয়াবহ অভিজ্ঞতার কথাও তারা তুলে ধরেন।

তারা আরও জানান, দীর্ঘদিন ডিটেনশন সেন্টারে অবস্থানের সময় খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে মানবেতর জীবনযাপন করতে হয়েছে।

রাষ্ট্রদূত প্রত্যাবাসিতদের দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি স্থানীয় পর্যায়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরার পরামর্শ দেন, যাতে অন্য কেউ অনিয়মিত অভিবাসনের ঝুঁকিপূর্ণ পথে না যায়।

তিনি বৈধ ও নিরাপদ অভিবাসনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, বিদেশে যাওয়ার আগে সরকারি অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ, সঠিক তথ্য যাচাই এবং দালালচক্র থেকে দূরে থাকা জরুরি।

উল্লেখ্য, চলতি মাসে আরও তিনটি ফ্লাইটে গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টার থেকে মোট ৫১৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দূতাবাস।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১ জুন ২০২৬ | Globe kalprakash.com

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

বিস্তারিত কমেন্টে