বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৫৯:১৬
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

ক্রিকেট নিয়ে পিএইচডি করতে চান মুশফিক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬, ৬:২৯
শেয়ার: mail
ক্রিকেট নিয়ে পিএইচডি করতে চান মুশফিক

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল ব্যাটারদের একজন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। উইকেটকিপার হিসেবেও সর্বাধিক ডিসমিসালের রেকর্ড তার দখলে রয়েছে।

সব মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে বাংলাদেশের ক্রিকেটের একজন কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। খেলার পাশাপাশি পড়াশোনাতেও মুশফিকের সাফল্য অনেকেরই জানা। দেশের ক্রিকেটারদের মধ্যে উচ্চশিক্ষার দিক থেকেও তিনি অন্যতম অগ্রগামী।

এবার শিক্ষাজীবনে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মুশফিক। তিনি জানিয়েছেন, ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য পিএইচডি করার পরিকল্পনা রয়েছে তার। গবেষণার বিষয় হিসেবে তিনি দক্ষিণ এশিয়ার ক্রিকেট ইতিহাসকে বেছে নিতে চান।

ক্রিকেট বিষয়ক প্ল্যাটফর্ম বিডিক্রিকটাইমকে দেওয়া সাক্ষাৎকারে মুশফিক বলেন, দক্ষিণ এশিয়ার ক্রিকেটের ইতিহাস নিয়ে পিএইচডি করার ইচ্ছা আছে। এখনো কাজ শুরু করেননি, তবে ভবিষ্যতে এটি সম্পন্ন করার আশা রাখেন।

শৈশবে বগুড়া জিলা স্কুলের মেধাবী ছাত্র ছিলেন মুশফিক। পরে ক্রিকেটার হওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তি হন এবং সেখান থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।

পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পাশাপাশি এমফিল কোর্সও শেষ করেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যেও নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছেন মুশফিক। সফরের সময়ও বই ও নোট সঙ্গে রাখতেন এবং সুযোগ পেলেই টিম হোটেলে পড়াশোনা করতেন। তার এই অধ্যবসায় ক্রীড়াঙ্গনে এক বিরল উদাহরণ হিসেবে বিবেচিত হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩১ মে ২০২৬ | Globe kalprakash.com

ক্রিকেট নিয়ে পিএইচডি করতে চান মুশফিক

বিস্তারিত কমেন্টে