শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১২:৩১

বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা দল

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬, ৬:১২
শেয়ার: mail
বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা দল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে চার্টার্ড ফ্লাইটে দেশ ছেড়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ১৮ জন খেলোয়াড়। কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে দলটি বিশ্বকাপের মূল ক্যাম্প হিসেবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিকে বেছে নিয়েছে, যেখানে থেকেই চলবে তাদের চূড়ান্ত প্রস্তুতি।

ক্রীড়া সাংবাদিক দিয়েগো মনরোইগ জানিয়েছেন, একসঙ্গে ১৮ জন আর্জেন্টাইন ফুটবলার দেশ ত্যাগ করেন। তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক জেরোনিমো রুলি; ডিফেন্ডার নাহুয়েল মলিনা, গনজালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো ও ভালেন্তিন বার্কো; মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস, এজেকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা ও নিকো পাজ; এবং ফরোয়ার্ড নিকোলাস গনজালেজ, হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে ও হোসে ম্যানুয়েল লোপেজ।

তবে দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় এই ফ্লাইটে ছিলেন না। তারা নিজ নিজ অবস্থান থেকে সরাসরি কানসাস সিটির ক্যাম্পে যোগ দেবেন। এই তালিকায় রয়েছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেস, লাউতারো মার্তিনেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, লিসান্দ্রো মার্তিনেস, হুয়ান মুসো ও ফাকুন্দো মেদিনা।

আগামী ১ জুন থেকে স্পোর্টিং কানসাস সিটির অত্যাধুনিক ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে’ আর্জেন্টিনা দলের মূল অনুশীলন শুরু হবে। বিশ্বকাপের আগে দলটি দুটি প্রীতি ম্যাচ খেলবে—৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন অ্যালাবামায় আইসল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩১ মে ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা দল

বিস্তারিত কমেন্টে