মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ১:২০:১৭

দত্তক নেওয়ার সিদ্ধান্তে ম্যানেজার কাজ ছেড়ে দেন সুস্মিতা সেনের পাশে

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬, ৪:৪১
শেয়ার: mail
দত্তক নেওয়ার সিদ্ধান্তে ম্যানেজার কাজ ছেড়ে দেন সুস্মিতা সেনের পাশে

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন জানিয়েছেন, অবিবাহিত অবস্থায় সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত তার জীবনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছিল। এমনকি সেই সিদ্ধান্তের কারণে তার ব্যক্তিগত ম্যানেজারও তার সঙ্গে কাজ করা ছেড়ে দেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে জানান, মাত্র ২৪ বছর বয়সে বড় মেয়ে রেনেকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেননি।

তিনি বলেন, তার তৎকালীন ম্যানেজার তাকে বলেছিলেন, তুমি তোমার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস নও। ২৪ বছর বয়সে মা হয়ে যাওয়া একজন মানুষের সঙ্গে আমি কাজ করতে পারব না। তুমি আর কখনো কাজ পাবে না।

তবে এই মন্তব্য তাকে দমিয়ে রাখতে পারেনি বলে জানান সুস্মিতা। বরং তিনি নিজের সিদ্ধান্তে আরও দৃঢ় হন।

অভিনেত্রীর মতে, ওই সময় ম্যানেজারের সরে যাওয়া শেষ পর্যন্ত তার জন্য ইতিবাচকই হয়েছিল। কারণ এরপরই তার ক্যারিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ ও সফল কাজ আসে।

সুস্মিতা সেন আরও বলেন, মা হওয়ার পর তিনি নিজের জীবনে স্থিতি ও নতুন শক্তি খুঁজে পান, যা তার পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে।

দত্তক নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে তখন নানা সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হলেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি। তার ভাষায়, তার কোনো গডফাদার ছিল না এবং তিনি সম্পূর্ণ নিজের চেষ্টায় ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করেছেন।

উল্লেখ্য, ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নেন সুস্মিতা সেন এবং ২০১০ সালে দ্বিতীয় কন্যা আলিশাকে দত্তক নেন। দুই মেয়েকে নিয়েই তিনি গড়ে তুলেছেন নিজের পরিবার।

সুস্মিতার মতে, জীবনের সবচেয়ে বড় সাফল্য পুরস্কার বা জনপ্রিয়তা নয়; বরং সন্তানদের ভালোবাসা ও নিরাপদ শৈশব দিতে পারাই তার আসল অর্জন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward