সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৩৬:৪৯

হুমকি দিয়ে বিশ্ব চালানো যায় না: যুক্তরাষ্ট্রকে ভিয়েতনাম

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬, ১:১১
শেয়ার: mail
হুমকি দিয়ে বিশ্ব চালানো যায় না: যুক্তরাষ্ট্রকে ভিয়েতনাম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অঙ্গনে শক্তি প্রদর্শন ও চাপ প্রয়োগের পরিবর্তে সংলাপ ও পারস্পরিক সমঝোতার ওপর জোর দিয়েছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লাম।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি বৈশ্বিক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিশ্বব্যবস্থা টিকিয়ে রাখতে জবরদস্তি বা হুমকির রাজনীতি নয়, বরং আন্তর্জাতিক আইন, আলোচনার সংস্কৃতি এবং আত্মসংযম প্রয়োজন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক ব্যবস্থা একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা শক্তি প্রয়োগের হুমকির মাধ্যমে নয়; বরং আইন, আলোচনা, পারস্পরিক ছাড় এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে গড়ে উঠতে হবে।’

টো লাম আরও বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো শুধু কোনো একটি শক্তির উপস্থিতি নয়, বরং একটি দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করে।

তার ভাষায়, এই অঞ্চলের দেশগুলো স্থিতিশীলতা ও সহযোগিতামূলক আন্তর্জাতিক সম্পর্ক চায়, যা পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে গড়ে উঠবে।

সূত্র: পার্সটুডে

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩১ মে ২০২৬ | Globe kalprakash.com

হুমকি দিয়ে বিশ্ব চালানো যায় না: যুক্তরাষ্ট্রকে ভিয়েতনাম

বিস্তারিত কমেন্টে