রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:৪০:২১
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৮:৩১
শেয়ার: mail
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি সংক্রান্ত খবরের পর বিশ্ববাজারে স্বর্ণের দরপতন কিছুটা থেমে গেছে। দীর্ঘ দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দামে সামান্য পুনরুদ্ধার দেখা গেছে।

আজ শুক্রবার (২৯ মে) গ্রিনিচ মান সময় সকাল ৪টা ২২ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫০৫.৫৭ ডলারে দাঁড়ায়। তবে সাপ্তাহিক হিসেবে এখনো প্রায় ০.১ শতাংশ পতন রয়ে গেছে। একই সময়ে মার্কিন বাজারে স্বর্ণের ফিউচারস ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৫.৯০ ডলারে পৌঁছায়।

এর আগে বৃহস্পতিবার (২৮ মে) স্বর্ণের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্প্রসারণের খবর ছড়িয়ে পড়ার পর বাজারে পুনরুদ্ধারের প্রবণতা দেখা দেয়।

গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, বাজারে স্বর্ণের দাম একসময় ৪ হাজার ৩৬০ ডলারে নেমে আসলেও যুদ্ধবিরতি সংক্রান্ত অগ্রগতির খবরের পর দামের ধারা দ্রুত পরিবর্তিত হয় এবং পুনরায় স্থিতিশীলতার দিকে যায়।

তিনি আরও বলেন, বাজার এখন চূড়ান্ত চুক্তির অপেক্ষায় রয়েছে, যা বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের ওপর নির্ভর করছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিধিনিষেধ শিথিল করা এবং যুদ্ধবিরতি সম্প্রসারণের বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খসড়া চুক্তি এখনো চূড়ান্ত হয়নি এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৯ মে ২০২৬ | Globe kalprakash.com

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

বিস্তারিত কমেন্টে