মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:২০:৩৬
শিরোনাম
থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম

ঈদের জামাত শেষে সারা দেশে চলছে পশু কোরবানি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১২:৫৮
শেয়ার: mail
ঈদের জামাত শেষে সারা দেশে চলছে পশু কোরবানি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকাসহ সারা দেশে সকালে ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় ঈদ উদযাপন। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় বিত্তবানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি শুরু করেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুত ও বণ্টনের ব্যস্ততা দেখা গেছে। একই চিত্র দেখা গেছে দেশের জেলা ও উপজেলা পর্যায়েও।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি তার বাণীতে কোরবানির আনন্দ দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে তারেক রহমান এক ভিডিও বার্তায় দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষাই এর মূল শিক্ষা।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ | Globe kalprakash.com

ঈদের জামাত শেষে সারা দেশে চলছে পশু কোরবানি

বিস্তারিত কমেন্টে