বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:২৬:১৭
শিরোনাম
● সাজেকে বৃহস্পতিবার ভোর থেকে ফের সড়ক অবরোধ ● ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সিলেটের রুহেল আহমেদ চৌধুরী ● বেরোবিতে টানা ১০ দিন ছুটি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞার উদ্যোগ ● নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা,গ্রেফতার ৪ ● চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩ ● বাংলাদেশকে দেখে ভারতজুড়ে শুরু হয়েছে জেন-জি আন্দোলন: নেহা বোরা ● সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● সাজেকে বৃহস্পতিবার ভোর থেকে ফের সড়ক অবরোধ ● ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সিলেটের রুহেল আহমেদ চৌধুরী ● বেরোবিতে টানা ১০ দিন ছুটি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞার উদ্যোগ ● নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা,গ্রেফতার ৪ ● চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩ ● বাংলাদেশকে দেখে ভারতজুড়ে শুরু হয়েছে জেন-জি আন্দোলন: নেহা বোরা ● সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

সৌদি আরবের সাথে মিল রেখে জলঢাকায় ঈদুল আযহার নামাজ আদায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১:৩৭
শেয়ার: mail
সৌদি আরবের সাথে মিল রেখে জলঢাকায় ঈদুল আযহার নামাজ আদায়

নীলফামারীর জলঢাকা উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুটি পৃথক স্থানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন কিছুসংখ্যক মুসল্লি। বুধবার সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে এসব ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার গুলমুন্ডা দোলা পাড়া এবং কাকরা চৌপতি কেন্দ্রীয় জামে মসজিদে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণ মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন।

নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

স্থানীয় মুসল্লিদের অনেকে জানান, তারা কোরআন ও সহিহ হাদিসের আলোকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকেন এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করেন।

আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৭ মে ২০২৬ | Globe kalprakash.com

সৌদি আরবের সাথে মিল রেখে জলঢাকায় ঈদুল আযহার নামাজ আদায়

বিস্তারিত কমেন্টে