মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:১১:৫২
শিরোনাম
মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে

রাজধানীতে গণপরিবহনের হরিলুট, দ্বিগুণ ভাড়া আদায়ে ক্ষুব্ধ যাত্রীরা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৫৬
শেয়ার: mail
রাজধানীতে গণপরিবহনের হরিলুট, দ্বিগুণ ভাড়া আদায়ে ক্ষুব্ধ যাত্রীরা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঈদকে কেন্দ্র করে রাজধানীতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিশেষ করে রাজধানীর গুলিস্তান ও যাত্রাবাড়ী থেকে গাজীপুরগামী বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণেরও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, ৫০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১০০ টাকা, ৭০ টাকার ভাড়া আদায় করা হচ্ছে ১৫০ টাকা এবং ১০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ২০০ টাকা পর্যন্ত। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো সাধারণ যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, গাজীপুর পরিবহন, প্রভাতী-বনশ্রী পরিবহন, আজমেরী পরিবহন, ভিক্টর ক্ল্যাসিক, তুরাগ পরিবহন ও রাইদা পরিবহন-সহ একাধিক পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদ আনন্দের উৎসব। যাত্রীরা খুশি হয়ে ১০-২০ টাকা বেশি দিতেও পারে। কিন্তু ১০০ টাকার ভাড়া ২০০ টাকা নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা সরাসরি যাত্রীদের সঙ্গে অন্যায়।

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কার্যকর কোনো নজরদারি দেখা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে প্রতিবাদ করলেও বাস কর্তৃপক্ষ উল্টো দুর্ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তারা।

এদিকে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম সম্প্রতি দাবি করেছিলেন, কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। কেউ বেশি ভাড়া আদায় করলে হটলাইন নম্বরে অভিযোগ জানানোর পরামর্শও দেন তিনি। তবে ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, হটলাইন নম্বরে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

যাত্রীদের দাবি, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রশাসনের কঠোর নজরদারি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৭ মে ২০২৬ | Globe kalprakash.com

রাজধানীতে গণপরিবহনের হরিলুট, দ্বিগুণ ভাড়া আদায়ে ক্ষুব্ধ যাত্রীরা

বিস্তারিত কমেন্টে