বাংলাদেশ ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

নিউইয়র্ক সিটির মেয়রের সঙ্গে জায়েদ খানের কী সম্পর্ক?

সংগৃহীত ছবি

হঠাৎ ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খানকে দেখা গেল নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে। শুক্রবার রাতে একটি ফেসবুক পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কৌতূহলের জন্ম দেন অভিনেতা। পোস্টারে জায়েদের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জোহরান মামদানিকে।

পোস্টটি শেয়ার করে জায়েদ খান লিখেছিলেন, ‘আসলে কি হচ্ছে এটা? মেয়র জোহরান মামদানি আমার কাঁধে হাত রাখছে? চমৎকার!’ পোস্ট ঘিরেই শুরু হয় নানা আলোচনা ও জল্পনা। অনেকেই জানতে চান, কোনো আনুষ্ঠানিক আয়োজনের অংশ হিসেবেই কি দুজন একসঙ্গে এসেছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প? ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’ এর পোস্টার অবশেষে সেই রহস্যের জট খুলেছেন জায়েদ খান নিজেই।

যুক্তরাষ্ট্র থেকে তিনি জানান, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তার সঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’ শিরোনামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমীন।

প্রবাসী বাংলাদেশিদের জীবন, সংগ্রাম ও অভিজ্ঞতা ঘিরে নির্মিত এই সিরিজের প্রথম পর্ব গত মার্চে মুক্তি পেয়েছিল। দ্বিতীয় পর্বটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা বাংলাদেশ’-এর ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। জায়েদ খান বলেন, ‘জোহরান মামদানি সরাসরি আমার সঙ্গে এই শর্টফিল্মে অভিনয় করেছেন।

তার সঙ্গে কাজ করতে পারা শুধু আমার ব্যক্তিগত গর্ব নয়, আমি মনে করি, এটি বাংলাদেশের লাল-সবুজ পতাকারও গর্ব।’ জায়েদ খানের দাবি, বিশ্বজুড়ে পরিচিত একজন প্রভাবশালী মেয়র হওয়া সত্ত্বেও জোহরান মামদানি শুটিং সেটে ছিলেন অত্যন্ত আন্তরিক ও সহযোগিতাপূর্ণ। তিনি আরো বলেন, ‘অভিনয়ের সময় তিনি বারবার পরিচালকের নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করেছেন। কাজটি করতে গিয়ে মনে হয়েছে, তিনি পুরো বিষয়টি উপভোগ করেছেন।’

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক সিটির মেয়রের সঙ্গে জায়েদ খানের কী সম্পর্ক?

প্রকাশিত: ০৪:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬