সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৮:৪৯
শিরোনাম
● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ ● ইবির সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ● কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হাল্ট প্রাইজ কুবির ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন ● অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন ● ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন ● বিয়ের প্রলোভনে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ ● ইবির সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ● কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হাল্ট প্রাইজ কুবির ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন ● অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন ● ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন ● বিয়ের প্রলোভনে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা

সিরিয়ার দেরা অঞ্চলে ইসরায়েলের গোলাবর্ষণ, কৃষিজমি ও বনাঞ্চল লক্ষ্যবস্তু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৪:২৯
শেয়ার: mail
সিরিয়ার দেরা অঞ্চলে ইসরায়েলের গোলাবর্ষণ, কৃষিজমি ও বনাঞ্চল লক্ষ্যবস্তু

এবার সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল

দক্ষিণ সিরিয়ার দেরা অঞ্চলে গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা।

প্রতিবেদনে বলা হয়, দেরার পশ্চিমাঞ্চলের ইয়ারমুক বেসিন এলাকার মারিয়া ও আবদিন গ্রামের মাঝামাঝি কৃষিজমি ও বনাঞ্চলে গোলা নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের সামরিক কার্যক্রম বেড়েছে। প্রায় প্রতিদিনই অভিযান, তল্লাশি, চেকপোস্ট স্থাপন এবং সাধারণ মানুষকে আটকের ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হচ্ছে।

২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনের পর ইসরায়েল ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তিকে কার্যত অকার্যকর ঘোষণা করে সীমান্তবর্তী বাফার জোনে অবস্থান নেয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন সিরীয় প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো হুমকি না দিলেও, এরপর থেকেই দেশটির বিভিন্ন এলাকায় একাধিক বিমান ও স্থল হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে।

এ বিষয়ে তথ্যসূত্র হিসেবে মিডল ইস্ট আই-এর প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২২ মে ২০২৬ | Globe kalprakash.com

সিরিয়ার দেরা অঞ্চলে ইসরায়েলের গোলাবর্ষণ, কৃষিজমি ও বনাঞ্চল লক্ষ্যবস্তু

বিস্তারিত কমেন্টে