বাংলাদেশ ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক খাত বিকেন্দ্রীকরণের ঘোষণা অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

দ্রুত সময়ের মধ্যে দেশের পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যাংকিং খাতকে বিকেন্দ্রীভূত করা হবে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত এক সামিটে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি গত কয়েক বছর ধরে অস্থিরতার মধ্য দিয়ে গেছে এবং অনেক আর্থিক প্রতিষ্ঠান কার্যকারিতা হারিয়েছে। তিনি আরও বলেন, ব্যাংকের মালিকানা শেয়ারহোল্ডারদের, আর আমানতকারীর অর্থই ব্যাংকের মূল ভিত্তি—এ বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরবলেন, অতীতে আর্থিক খাতে দুর্বল রিপোর্টিংয়ের কারণে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক ক্ষেত্রে সম্পদের সঠিক মূল্যায়ন ছাড়াই বড় অঙ্কের ঋণ দেওয়া হয়েছে, যা ব্যাংক খাতে খেলাপি ঋণ ও আর্থিক অনিয়ম বাড়িয়েছে।

তিনি আরও বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো জরুরি।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক খাত বিকেন্দ্রীকরণের ঘোষণা অর্থমন্ত্রীর

প্রকাশিত: ১২:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬