বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:০৫:৩০
শিরোনাম
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, অব্যাহতি পাকিস্তানে পেট্রলের দাম ১০০০ রুপি ছাড়াতে পারে: মন্ত্রী বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় বিপত্তি জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নারী-শিশু নির্যাতন মামলায়: হাইকোর্টের নির্দেশনা এমপি নজরুল-মাকছুদার জিজ্ঞাসাবাদে মিলল নতুন তথ্য মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, অব্যাহতি পাকিস্তানে পেট্রলের দাম ১০০০ রুপি ছাড়াতে পারে: মন্ত্রী বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় বিপত্তি জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নারী-শিশু নির্যাতন মামলায়: হাইকোর্টের নির্দেশনা এমপি নজরুল-মাকছুদার জিজ্ঞাসাবাদে মিলল নতুন তথ্য মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি

নিয়ামতপুরে ভূমি সেবা মেলা উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১০:২৯
শেয়ার: mail
নিয়ামতপুরে ভূমি সেবা মেলা উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি রাজধানীর ভূমি ভবন থেকে সারাদেশে একযোগে ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর ধারাবাহিকতায় নিয়ামতপুরসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে মেলা শুরু হয়।

নিয়ামতপুর উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা খাতুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান

ভূমি মন্ত্রণালয় এর উদ্যোগে আয়োজিত এই তিন দিনব্যাপী মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলার মূল লক্ষ্য হচ্ছে সাধারণ জনগণকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং ঝামেলাহীন সেবা নিশ্চিত করা।

মেলায় সরাসরি ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজার সার্টিফায়েড কপি সংগ্রহসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিপূরণ বিতরণ কার্যক্রমও মেলা প্রাঙ্গণ থেকে পরিচালিত হচ্ছে।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন ডিজিটাল উদ্যোগ বাস্তবায়ন করছে। এই মেলার মাধ্যমে সেই সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২০ মে ২০২৬ | Globe kalprakash.com

নিয়ামতপুরে ভূমি সেবা মেলা উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে