বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৩৯:২৫
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

বিশ্বকাপ স্কোয়াডে চমক আনতে যাচ্ছে আর্জেন্টিনা, চূড়ান্ত দল ঘোষণা শিগগিরই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৩৩
শেয়ার: mail
বিশ্বকাপ স্কোয়াডে চমক আনতে যাচ্ছে আর্জেন্টিনা, চূড়ান্ত দল ঘোষণা শিগগিরই

২০২২ বিশ্বকাপ জয়ের পর উদযাপনে মেসি-ডি মারিয়ারা। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাসেরও কম সময় বাকি। এরই মধ্যে ব্রাজিল ও ফ্রান্সসহ একাধিক দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো ২৬ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করেনি।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, চূড়ান্ত দল ঘোষণার আগে অতিরিক্ত কয়েকজন ফুটবলারকে নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প করা হবে। মে মাসের শেষ সপ্তাহে বুয়েনস এইরেসের এজেইজায় শুরু হবে প্রস্তুতি ক্যাম্প, এরপর দলটি যুক্তরাষ্ট্রে যাবে বিশ্বকাপ প্রস্তুতির জন্য। আর্জেন্টিনা ৩০ মে চূড়ান্ত স্কোয়াড জমা দেবে।

বিশ্বকাপের আগে সম্ভাব্য ইনজুরি ঝুঁকি এড়াতেই এই বাড়তি পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে কয়েকজন খেলোয়াড় চোটে পড়ায় দল বদলাতে হয়েছিল, সেই অভিজ্ঞতা থেকেই এবার সতর্ক স্কালোনি।

বিশেষ করে উইঙ্গার পজিশনে অতিরিক্ত খেলোয়াড় রাখার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য চমক হিসেবে আলোচনায় আছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মাতিয়াস সুলে। বুয়েন্দিয়াকে সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে দলে ডাকা হয়েছিল, আর সুলে এখনো জাতীয় দলে অভিষেক পাননি।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে—৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘গ্রুপ জে’-তে। তাদের সঙ্গে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপ স্কোয়াডে চমক আনতে যাচ্ছে আর্জেন্টিনা, চূড়ান্ত দল ঘোষণা শিগগিরই

বিস্তারিত কমেন্টে