বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:৪৭:১০
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

বিশ্বকাপ স্কোয়াড নিয়ে নীরবতা ভাঙলেন আনচেলত্তি, নেইমারকে নিয়ে বাড়ল জল্পনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:১৯
শেয়ার: mail
বিশ্বকাপ স্কোয়াড নিয়ে নীরবতা ভাঙলেন আনচেলত্তি, নেইমারকে নিয়ে বাড়ল জল্পনা

ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আর মাত্র এক দিন বাকি। এর মধ্যেই সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র–এর অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা।

এ বিষয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নেইমারের ফিটনেস ও দক্ষতার প্রশংসা করে ইঙ্গিত দেন, ২৬ সদস্যের স্কোয়াডে বড় চমক হিসেবে থাকতে পারেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

আনচেলত্তি বলেন, নেইমার শুধু সমর্থক নয়, দলের খেলোয়াড়দের কাছেও অত্যন্ত জনপ্রিয়। ড্রেসিংরুমের পরিবেশে তার ইতিবাচক প্রভাব রয়েছে এবং সে থাকলে দলীয় পরিবেশ অশান্ত হওয়ার কোনো আশঙ্কা নেই।

দলে নির্বাচন নিয়ে কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নে কোচ স্পষ্ট করে বলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং চূড়ান্ত দল নির্বাচন করা হবে সম্পূর্ণ পেশাদার মূল্যায়নের ভিত্তিতে।

এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সোমবার ঘোষিত স্কোয়াডে নেইমারের নাম প্রায় নিশ্চিত। শৈশবের ক্লাব সান্তোসের ভেতরের সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়।

অন্যদিকে তরুণ খেলোয়াড় এস্তেভাও উইলিয়ানের চোটের কারণে আক্রমণভাগে শূন্যতা তৈরি হয়েছে, যা পূরণে নেইমারের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

সব জল্পনার অবসান ঘটবে আগামী সোমবার, যখন আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৮ মে ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপ স্কোয়াড নিয়ে নীরবতা ভাঙলেন আনচেলত্তি, নেইমারকে নিয়ে বাড়ল জল্পনা

বিস্তারিত কমেন্টে