বাংলাদেশ ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

ক্যাশলেস লেনদেন সহজ করতে ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে

বাংলাদেশে ক্যাশলেস লেনদেন আরও সহজ ও সবার জন্য সহজলভ্য করতে ‘বাংলা কিউআর’ ও এনপিএসবি নেটওয়ার্কে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে পাঠাও পে

এখন থেকে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি, রেস্টুরেন্ট ও শপিংসহ বিভিন্ন সেবায় ‘বাংলা কিউআর’ স্ক্যান করে সহজেই পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা। ব্যবহারকারী যে ব্যাংক বা পেমেন্ট প্ল্যাটফর্মই ব্যবহার করুন না কেন, সমন্বিত এই ব্যবস্থার ফলে লেনদেন হবে আরও দ্রুত ও নির্বিঘ্ন।

ইতোমধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় প্রতিষ্ঠান ও ব্র্যান্ডে পাঠাও পে-এর মাধ্যমে ‘বাংলা কিউআর’ পেমেন্ট চালু হয়েছে। এর মধ্যে রয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স লিঃ, সিক্রেট রেসিপি, প্রাভা হেলথ, ম্যাডশেফ, চিজ, পাগলা বাবুর্চি এবং লোটো ।

এছাড়া পাঠাও-এর বাইক, কার ও সিএনজি রাইড সেবাতেও ধাপে ধাপে কিউআর পেমেন্ট সুবিধা যুক্ত করা হচ্ছে।

এ বিষয়ে ফাহিম আহমেদ বলেন, মানুষের দৈনন্দিন জীবনে ডিজিটাল পেমেন্টকে আরও সহজ ও স্বাভাবিক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা কিউআর-এর মাধ্যমে দেশের লাখো ব্যবহারকারী ও মার্চেন্টকে একটি অভিন্ন ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হবে।

ভবিষ্যতে অনলাইন শপিং ও কুরিয়ার পেমেন্টেও বাংলা কিউআর সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৫ সালে যাত্রা শুরু করা পাঠাও বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস সেবার পাশাপাশি প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

ক্যাশলেস লেনদেন সহজ করতে ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে

প্রকাশিত: ০৩:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬