সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩১:২৯
শিরোনাম
● দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবরোধ ● ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল ● ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদল নেতা আহসান হাবীবের বিরুদ্ধে ● রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবরোধ ● ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল ● ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদল নেতা আহসান হাবীবের বিরুদ্ধে ● রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা

শিক্ষাখাতকে তিন মূল মন্ত্রে এগিয়ে নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:৩৩
শেয়ার: mail
শিক্ষাখাতকে তিন মূল মন্ত্রে এগিয়ে নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

সংগৃহীত ছবি

দেশের শিক্ষা খাত প্রধানমন্ত্রীর “শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা” এই তিন মূল মন্ত্রকে ধারণ করে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উৎপাদনশীল মানবসম্পদ তৈরিতে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। তাঁর মতে, প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য হলো বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ তৈরি করাই এখন সরকারের মূল লক্ষ্য।

পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর যাতে কোনো ধরনের সেশন জট না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বৈঠকও অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ‘অন-গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম’ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষাখাতকে তিন মূল মন্ত্রে এগিয়ে নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

বিস্তারিত কমেন্টে