মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:১৪:২২
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

ভিসা বন্ডে বৈদেশিক মুদ্রা ছাড়ের নতুন নির্দেশনা জারি করল বাংলাদেশ ব্যাংক

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৫১
শেয়ার: mail
ভিসা বন্ডে বৈদেশিক মুদ্রা ছাড়ের নতুন নির্দেশনা জারি করল বাংলাদেশ ব্যাংক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিদেশি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত ভিসা বন্ড এবং ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের বিপরীতে বৈদেশিক মুদ্রা ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সিদ্ধান্তের ফলে বিদেশগামী ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে জারি করা সার্কুলারের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে বিধিমালায় মূলত শুধু ভিসা ফি প্রেরণের সুযোগ ছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিদেশি দূতাবাস, হাইকমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভিসা বন্ড বা বাধ্যতামূলক ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট সরাসরি পাঠাতে পারবে।

এছাড়া আবেদনকারীর পক্ষে ব্যাংকগুলো আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, যেখানে প্রয়োজনীয় ভিসা বন্ড বা ডিপোজিটের অর্থ যুক্ত করা যাবে। একইভাবে আগে থেকে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডেও ভিসা সংক্রান্ত প্রয়োজনে অর্থ পুনরায় লোড করার সুযোগ থাকবে।

সার্কুলারে বলা হয়েছে, এসব সুবিধা নিতে হলে আবেদনকারীর বৈধ পাসপোর্ট, দূতাবাসের চাহিদাপত্র বা ইনভয়েস এবং ভিসা আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। একই সঙ্গে অর্থের পরিমাণ, মুদ্রার ধরন ও ফেরতের শর্ত অবশ্যই উল্লেখ থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব লেনদেনের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল), সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা বিধিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। ব্যাংকগুলোকে আলাদা নিবন্ধন, রেকর্ড সংরক্ষণ এবং নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।

সব লেনদেন নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হবে এবং বিদেশি কর্তৃপক্ষ থেকে ফেরতযোগ্য অর্থ ফেরত পাওয়ার পর তা দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১২ মে ২০২৬ | Globe kalprakash.com

ভিসা বন্ডে বৈদেশিক মুদ্রা ছাড়ের নতুন নির্দেশনা জারি করল বাংলাদেশ ব্যাংক

বিস্তারিত কমেন্টে