বাংলাদেশ ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

১১ মামলায় জামিন পেলেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে হত্যাসহ একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ১১টি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ফারজানা রূপাকে ৬টি এবং শাকিল আহমেদকে ৫টি মামলায় জামিন দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

তবে বাকি একটি করে মামলায় তাদের জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। ফলে সব মামলায় জামিন না হওয়ায় এখনই তাদের মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এদিকে একই বেঞ্চে ৪টি মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন সংক্রান্ত রায় হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৪ মে নির্ধারণ করা হয়েছে। এর আগে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় তার জামিন আবেদন হাইকোর্ট নামঞ্জুর করেন।

kalprakash.com/SS
সোমবার, ১১ মে ২০২৬
১১ মামলায় জামিন পেলেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা
জনপ্রিয় সংবাদ

১১ মামলায় জামিন পেলেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা

প্রকাশিত: ০৩:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬