রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩২:২৯
শিরোনাম
নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া

নারী উদ্যোক্তা প্রশিক্ষণ দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখবে: ডা. জুবাইদা রহমান

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:৩৬
শেয়ার: mail
নারী উদ্যোক্তা প্রশিক্ষণ দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখবে: ডা. জুবাইদা রহমান

পুনাকের সমাবেশে বক্তব্য রাখছেন ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে একটি সুন্দর ও কাঙ্ক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব।

সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর বার্ষিক সমাবেশ ও আনন্দমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে ডা. জুবাইদা রহমান বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের সঙ্গে পুনাকের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র উপভোগ করেন। পরে তিনি শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

তিনি আরও বলেন, প্রতিটি মেয়েরই নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন থাকা উচিত এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুযোগ তৈরি করতে হবে। পুনাকের কার্যক্রম আগামী প্রজন্মকে দেশের উন্নয়নে অবদান রাখার অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। পুনাক দেশের অর্থনীতি ও জিডিপিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে পুনাকের সহসভানেত্রী সংগঠনটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

নারী উদ্যোক্তা প্রশিক্ষণ দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখবে: ডা. জুবাইদা রহমান

বিস্তারিত কমেন্টে