বাংলাদেশ ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

সততার সঙ্গে কাজ করে পুলিশের প্রতি আস্থা ফেরানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা ফেরাতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের কল্যাণে মনোবল বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নে সরকার ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং আরও পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

আজ সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পুলিশের দক্ষতা বৃদ্ধি, খেলার মাঠ ও হাসপাতাল সুবিধা উন্নয়নসহ বিভিন্ন প্রস্তাব সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

সভায় পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশকে আরও জনসম্পৃক্ত ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি বলেন, ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো অপরিহার্য হয়ে উঠেছে।

তিনি আরও উল্লেখ করেন, সাইবার অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রশিক্ষণ প্রদান, পাশাপাশি বাহিনীর কাঠামোগত উন্নয়ন, যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম বাড়ানো জরুরি।

kalprakash.com/SS
সোমবার, ১১ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

সততার সঙ্গে কাজ করে পুলিশের প্রতি আস্থা ফেরানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ০২:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬