বাংলাদেশ ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

বিশ্বকাপ ঘিরে শিক্ষাবর্ষে বড় পরিবর্তন: আগেই ছুটি দিচ্ছে মেক্সিকো

ফুটবল বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে শিক্ষাবর্ষের সূচিতে বড় পরিবর্তন আনছে মেক্সিকো। দেশটির স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে এবার শিক্ষাবর্ষ স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ৪০ দিন আগেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন সূচি অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ৫ জুন থেকে এবং চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সাধারণ সময়ের তুলনায় দীর্ঘ এই ছুটিকে দেশটির জন্য ব্যতিক্রমী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষের মতে, ২০২৬ বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থী ও শিশুদের পুরো টুর্নামেন্ট উপভোগের সুযোগ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ ফুটবল বিশ্বকাপের সহ-আয়োজক দেশগুলোর একটি মেক্সিকো। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে এই আসর। মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মনতেরেতে অনুষ্ঠিত হবে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ।

স্বাগতিক দেশ হিসেবে আগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে মেক্সিকো। পাশাপাশি ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামকে টুর্নামেন্টের প্রধান ভেন্যুগুলোর একটি হিসেবে রাখা হয়েছে। বিশ্বকাপ ঘিরে এখন থেকেই দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও উচ্ছ্বাস।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

বিশ্বকাপ ঘিরে শিক্ষাবর্ষে বড় পরিবর্তন: আগেই ছুটি দিচ্ছে মেক্সিকো

প্রকাশিত: ০৫:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬