বাংলাদেশ ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

গণভোটের রায় ও জুলাই সনদ নিয়ে সরকার ছলচাতুরি করছে: নাহিদ ইসলাম

সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের বিষয়ে সরকার জনগণের সঙ্গে ছলচাতুরি করছে।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটের পক্ষে অবস্থান নিলেও ক্ষমতায় যাওয়ার পর এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। এতে জনগণের প্রত্যাশা ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

তবে সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা।

kalprakash.com/SS

শনিবার, ৯ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

গণভোটের রায় ও জুলাই সনদ নিয়ে সরকার ছলচাতুরি করছে: নাহিদ ইসলাম

প্রকাশিত: ০৫:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬