শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১০ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩৯:২৮
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

শহীদদের স্মরণ করে শাপলা চত্বরে গণহত্যাকারীদের বিশেষ বার্তা দিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:১৮
শেয়ার: mail
শহীদদের স্মরণ করে শাপলা চত্বরে গণহত্যাকারীদের বিশেষ বার্তা দিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার শহীদদের স্মরণকে কেন্দ্র করে সরকার একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কোনো ধরনের হত্যাকাণ্ডের বিচার কখনোই সময়ের সীমায় আবদ্ধ থাকে না—শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে সেটিই আবারও প্রমাণিত হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘শাপলা স্মৃতি সংসদ’ আয়োজিত শাপলা চত্বরের ঘটনায় নিহতদের স্মরণ ও মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, জাতীয় স্বার্থ ও গ্রহণযোগ্য লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এ দেশের মানুষ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং ভবিষ্যতেও এই ঐক্য ধরে রাখা জরুরি। অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে সম্মিলিত অবস্থান নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি জানান, শাপলা চত্বরের ঘটনার বিষয়ে হেফাজতে ইসলামের উত্থাপিত দাবি তিনি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

এছাড়া তিনি ৫ আগস্টের ঐক্য, ধর্মীয় অবমাননার বিরুদ্ধে জনগণের সংহতি এবং শাপলা চত্বরের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে জাতীয় সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৮ মে ২০২৬ | Globe kalprakash.com

শহীদদের স্মরণ করে শাপলা চত্বরে গণহত্যাকারীদের বিশেষ বার্তা দিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে