সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১৯:০০

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-ফ্রান্স

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৫০
শেয়ার: mail
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-ফ্রান্স

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশ দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে’র মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষ ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন, বাণিজ্য সুবিধা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব ও প্রতিযোগিতামূলক অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানো এবং সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা সহজ করতে সরকার ‘ইজ অব ডুইং বিজনেস’ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ব্যবসা নিবন্ধন ও সেবা প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করার কাজ চলছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় অর্থনৈতিক দেশ। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বৃহৎ বাজারের কারণে দেশটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।

তিনি বাংলাদেশে ফরাসি বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে চলমান উদ্যোগকে স্বাগত জানান।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ | Globe kalprakash.com

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-ফ্রান্স

বিস্তারিত কমেন্টে