সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০২:২৮

মুখ্যমন্ত্রী কে—সিদ্ধান্তে নজর এখন অমিত শাহর বৈঠকে

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:৩৭
শেয়ার: mail
মুখ্যমন্ত্রী কে—সিদ্ধান্তে নজর এখন অমিত শাহর বৈঠকে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ-এ নতুন সরকার গঠন এবং মুখ্যমন্ত্রী নির্বাচন এখন চূড়ান্ত পর্যায়ে।

এ প্রেক্ষাপটে আজ রাতেই কলকাতা-এ আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তিনি পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া তদারকি করবেন।

দলীয় সূত্র জানায়, এ প্রক্রিয়ায় প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন অমিত শাহ। তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি

বিজেপির নিয়ম অনুযায়ী, নির্বাচনে জয়ের পর পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক পাঠানো হয়। পশ্চিমবঙ্গে এবার সরকার গঠনের ক্ষেত্রে নির্বাচিত দলনেতাই হবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। ফলে অমিত শাহর এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা তুঙ্গে।

অন্যদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় মানতে নারাজ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে জানান, তিনি পদত্যাগ করছেন না। তার দাবি, তাদের পরাজয় হয়নি এবং এ অবস্থায় রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

মমতার এই অবস্থান এবং বিজেপির সরকার গঠনের প্রস্তুতি—দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে টানটান উত্তেজনা।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৬ মে ২০২৬ | Globe kalprakash.com

মুখ্যমন্ত্রী কে—সিদ্ধান্তে নজর এখন অমিত শাহর বৈঠকে

বিস্তারিত কমেন্টে