বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:৪৬:১৪
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

অনুশীলনে সতীর্থকে ‘শারীরিক আঘাত’ করার অভিযোগে তদন্তের মুখে নেইমার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:২৬
শেয়ার: mail
অনুশীলনে সতীর্থকে ‘শারীরিক আঘাত’ করার অভিযোগে তদন্তের মুখে নেইমার

সংগৃহীত ছবি

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের বিরুদ্ধে অনুশীলনে সতীর্থকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ক্লাব সান্তোস তদন্ত শুরু করেছে।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার অনুশীলনের সময় সতীর্থ রবিনিও জুনিয়রকে ‘শারীরিকভাবে আঘাত’ করার অভিযোগে নেইমারের বিরুদ্ধে এ তদন্ত শুরু হয়।

ক্লাব সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় নেইমারকে ড্রিবল করে পেরিয়ে যাওয়ার পর উত্তেজনার সৃষ্টি হয়। এতে নিজেকে অসম্মানিত মনে করে তিনি প্রতিক্রিয়া দেখান।

পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে নেইমার নাকি রবিনিও জুনিয়রকে পা দিয়ে ফেলে দেন। এরপর দুই খেলোয়াড়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে সতীর্থরা হস্তক্ষেপ করে তাদের আলাদা করেন।

এক বিবৃতিতে সান্তোস জানায়, ক্লাবের একজন খেলোয়াড়ের বিরুদ্ধে আরেক খেলোয়াড়ের শারীরিক আক্রমণের অভিযোগ তারা জেনেছে এবং বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে।

ঘটনার পর ক্লাবের আইন বিভাগও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি, রবিনিও জুনিয়র নেইমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, তাকে অপমানজনক ভাষায় গালিগালাজ করা হয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে এবং চড় মারা হয়েছে। পাশাপাশি তিনি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ক্লাব ছাড়ার কথাও বিবেচনা করছেন বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন নেইমার। তিনি ফোন ও বার্তার মাধ্যমে রবিনিও জুনিয়র ও তার পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, রবিনিও জুনিয়র ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনিওর ছেলে। গত মৌসুমে সান্তোসের মূল দলে সুযোগ পাওয়া এই তরুণ ফুটবলার এ মৌসুমে কয়েকটি ম্যাচে মাঠে নেমেছেন।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: নেইমার

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৫ মে ২০২৬ | Globe kalprakash.com

অনুশীলনে সতীর্থকে ‘শারীরিক আঘাত’ করার অভিযোগে তদন্তের মুখে নেইমার

বিস্তারিত কমেন্টে