বাংলাদেশ ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

কুচক্রী মহলের ষড়যন্ত্রের অভিযোগ আমির হামজার

কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে গেলেই একটি কুচক্রী মহল নানা অপপ্রচার চালিয়ে তাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

সোমবার (৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তার দাবি, এসব গোষ্ঠীর হাতে জনগণের কল্যাণে কোনো কার্যকর রাজনৈতিক পরিকল্পনা নেই বলেই তারা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে।

চাঁদাবাজি ও দখলবাজির প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, সংসদ সদস্য হওয়ার পর অনেকের অবৈধ কর্মকাণ্ড—যেমন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম—আগের মতো নির্বিঘ্নে চালানো সম্ভব হচ্ছে না। এ কারণে তারা নিজেদের স্বার্থ রক্ষায় তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে এমপি আমির হামজা বলেন, কুষ্টিয়াবাসীর দেওয়া দায়িত্ব রক্ষায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত এবং কোনো অবস্থাতেই পিছু হটবেন না।

নিজের বার্তার শেষাংশে তিনি কুষ্টিয়া-৩ আসনের জনগণের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, অতীতের মতো বর্তমান ও ভবিষ্যতেও তারা তার পাশে থাকবেন বলে তিনি বিশ্বাস করেন। জনগণকে সঙ্গে নিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

kalprakash.com/SAS

মঙ্গলবার, ৫ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

কুচক্রী মহলের ষড়যন্ত্রের অভিযোগ আমির হামজার

প্রকাশিত: ০৯:৫৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬