বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫১:০৭
শিরোনাম
চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দ্রুত দেশে ফিরব: সাকিব আল হাসান

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ২:০৯
শেয়ার: mail
নিরাপত্তার নিশ্চয়তা পেলে দ্রুত দেশে ফিরব: সাকিব আল হাসান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান জানিয়েছেন, প্রয়োজনীয় নিরাপত্তা ও হয়রানি না করার নিশ্চয়তা পেলে তিনি শিগগিরই দেশে ফিরবেন।

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে তার কোনো আপত্তি নেই, তবে দেশে ফিরে স্বাভাবিকভাবে চলাফেরার জন্য ন্যূনতম নিরাপত্তা প্রয়োজন।

সাকিব বলেন, তিনি বিশেষ কোনো সুবিধা চান না। তবে আইনগত প্রক্রিয়া চলাকালে যেন তাকে হয়রানি করা না হয়, সেটাই তার প্রত্যাশা। তিনি আরও বলেন, এমন নিশ্চয়তা পেলে দ্রুতই দেশে ফিরে আদালতে হাজির হয়ে মামলার মুখোমুখি হবেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও তার বিরুদ্ধে প্রচারিত সমালোচনা নিয়েও কথা বলেন সাকিব। তিনি দাবি করেন, কিছু ঘটনা ও ছবি ভুলভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি করা হয়েছে।

তার ভাষায়, নির্দিষ্ট সময়ের কিছু ঘটনার ব্যাখ্যা না জেনেই সেগুলো সামাজিকভাবে ভিন্নভাবে প্রচার করা হয়েছে, যা তার ভাবমূর্তিকে প্রভাবিত করেছে।

সাকিব আরও বলেন, তিনি সবসময়ই নিজের অবস্থান নিয়ে ব্যাখ্যা দিতে প্রস্তুত ছিলেন এবং ভবিষ্যতেও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সব বিষয় মোকাবিলা করতে চান।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: সাকিব আল হাসান

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩ মে ২০২৬ | Globe kalprakash.com

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দ্রুত দেশে ফিরব: সাকিব আল হাসান

বিস্তারিত কমেন্টে