বাংলাদেশ ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

বছরের শেষ দিকে দেশে ফেরার আশা সাকিব আল হাসানের

দেশে ফেরার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বিভিন্ন সময়ে গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তার প্রত্যাবর্তন বাস্তবায়িত হয়নি। এবারও সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, সাকিব নিজে বছরের শেষ দিকে দেশে ফেরার আশা প্রকাশ করেছেন।

ভারতের মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে স্পোর্টস্টারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

সাকিব বলেন, আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত—আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু কত দ্রুত তা ঘটবে।

তিনি আরও বলেন, আমি সত্যিই আশাবাদী যে বছরের শেষ দিকে ফিরতে পারব, যদিও কীভাবে তা হবে জানি না।

দেশের আগের ক্রিকেট প্রশাসনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সাকিব জানান, ফিরিয়ে আনার বিষয়ে কথা হলেও বাস্তব কোনো অগ্রগতি হয়নি। তার ভাষায়, আগের বোর্ড সত্যিই আমাকে ফেরানোর ইচ্ছে প্রকাশ করেছিল, কিন্তু মুখে বলা আর বাস্তবায়নের মধ্যে অনেক পার্থক্য আছে।

বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে খেলেছিলেন সাকিব। এরপর থেকে জাতীয় দলে আর দেখা যায়নি ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডারকে।

তিনি আগেও জানিয়েছেন, দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরের ইচ্ছা রয়েছে তার। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তার দেশে ফেরা অনিশ্চিতই রয়ে গেছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বছরের শেষ দিকে দেশে ফেরার আশা সাকিব আল হাসানের

প্রকাশিত: ০৬:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬