মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২৪:১২
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

বিসিবি থেকে পদত্যাগ করছেন না তামিম, নির্বাচনেও থাকছেন

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:২৭
শেয়ার: mail
বিসিবি থেকে পদত্যাগ করছেন না তামিম, নির্বাচনেও থাকছেন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে তামিম ইকবাল পদত্যাগ করছেন—এমন গুঞ্জন কয়েক দিন ধরেই চলছিল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে বিসিবি থেকে সরে যাওয়ার কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।

বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, তিনি পদত্যাগের কথা ব্যক্তিগতভাবে কখনো ভাবেননি। একই সঙ্গে আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। তামিম বলেন, ‘পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি। আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে, আমি সেটাই অনুসরণ করব। অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি।’

আগামী জুনের মধ্যেই বিসিবির নির্বাচন আয়োজনের কথা আগেই জানিয়েছিলেন তামিম। আগামী রবিবার (৩ মে) বিসিবির সভায় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে বলেও জানা গেছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করে তামিম বলেন, ‘প্রথম দিন থেকেই আমি বলেছি নির্বাচনে অংশগ্রহণ করব। ফেয়ার ইলেকশন নিয়ে আমরা এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ ফেয়ার ইলেকশন হবে।’

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয় তামিম ইকবালকে। কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা, অর্থাৎ আগামী ৬ জুনের মধ্যেই নির্বাচনের আয়োজন করতে হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

বিসিবি থেকে পদত্যাগ করছেন না তামিম, নির্বাচনেও থাকছেন

বিস্তারিত কমেন্টে