মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫২:০০
শিরোনাম
● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● আট মাসে বিদেশে গেলেন ৪ লাখ ৪৩ হাজার কর্মী ● পাকিস্তানে জরুরি অবস্থা, যা বলল অ্যামনেস্টি ● ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ● এআইয়ের ধাক্কায় চীনে ‘লক্ষ্যহীন প্রজন্ম’, চাকরি নেই তরুণদের ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● আট মাসে বিদেশে গেলেন ৪ লাখ ৪৩ হাজার কর্মী ● পাকিস্তানে জরুরি অবস্থা, যা বলল অ্যামনেস্টি ● ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ● এআইয়ের ধাক্কায় চীনে ‘লক্ষ্যহীন প্রজন্ম’, চাকরি নেই তরুণদের

দুই মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১:১৯
শেয়ার: mail
দুই মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এদিকে তার বিরুদ্ধে থাকা আরও পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন নিয়ে আগামী ৩ মে আপিল বিভাগ আদেশ দেবেন। গত ২৭ এপ্রিল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে আটক করা হয় এবং পরবর্তীতে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দিয়েছিল, তবে পরে আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে। পরবর্তীতে গত ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

দুই মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

বিস্তারিত কমেন্টে