সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:২১:৫৮
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

দুই বছর পর মুক্তির পথে শবনম বুবলীর কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৫১
শেয়ার: mail
দুই বছর পর মুক্তির পথে শবনম বুবলীর কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির দ্বারপ্রান্তে শবনম বুবলী অভিনীত টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। প্রায় দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা জটিলতার কারণে সিনেমাটির মুক্তি থমকে ছিল। এবার জানা গেছে, আগামী মে মাসে পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশেও মুক্তির পরিকল্পনা চলছে।

এই সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক ঘটেছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর। ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। ২০২৪ সালে শুটিং শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল সিনেমাটি নিয়ে।

নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর আনুষ্ঠানিক মুক্তির সময় নির্ধারণ করা হবে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার পর খুব শিগগিরই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। এরপর বাংলাদেশেও মুক্তির কার্যক্রম শুরু হবে।

থ্রিলারধর্মী এই সিনেমায় বুবলীর চরিত্রের নাম শ্বেতা, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা কৌশিক গাঙ্গুলিকে দেখা যাবে অঞ্জন চরিত্রে এবং সৌরভ দাস অভিনয় করেছেন ডিকে চরিত্রে। ভিন্ন জীবনধারার তিন চরিত্রের গল্প একসময় গিয়ে মিশে যায় পাহাড়ি এক জনপদে, সেখান থেকেই গল্প নেয় নতুন মোড়।

এদিকে শবনম বুবলী অভিনীত আরেক সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’ আগামী ৮ মে দেশে মুক্তি পেতে যাচ্ছে। লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। পরিচালনা করেছেন রাখাল সবুজ, এবং আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম।

তবে এই সিনেমার প্রচারণায় বুবলীকে না দেখা যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের শুরু থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন থাকলেও এ বিষয়ে অভিনেত্রী এখনো কোনো মন্তব্য করেননি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

দুই বছর পর মুক্তির পথে শবনম বুবলীর কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’

বিস্তারিত কমেন্টে