বাংলাদেশ ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

সংগৃহীত ছবি

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। এতে খোলা তেল ১৭৫ টাকা থেকে বেড়ে ১৭৯ টাকায় বিক্রি হবে।

বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। যেহেতু সয়াবিন তেল সম্পূর্ণ আমদানিনির্ভর, তাই বৈশ্বিক দামের ওঠানামা সরাসরি দেশীয় বাজারে প্রভাব ফেলে।

তিনি আরও বলেন, রমজান মাস থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এ কারণে আমদানিকারক ও রিফাইনাররা মূল্য সমন্বয়ের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছিলেন।

সরকার বিষয়টি যাচাই-বাছাই করে আন্তর্জাতিক বাজারমূল্য ও আমদানি ব্যয় বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমন্বয়ের ফলে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং আমদানিকারক ও রিফাইনারদের ওপর চাপ কিছুটা কমবে। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থও আংশিকভাবে সুরক্ষিত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

kalprakash.com/SS

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

প্রকাশিত: ০৪:৫৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬