বাংলাদেশ ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

সন্তানের নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণ, ভিসা বাতিলের সতর্কতা দূতাবাসের

যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, শুধুমাত্র সন্তানের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা ভিসার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।

দূতাবাস জানায়, কোনো ব্যক্তির ভ্রমণের প্রধান উদ্দেশ্য যদি যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে তাকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দেওয়া হয়, তাহলে তা অনুমোদিত নয়। এ ধরনের উদ্দেশ্যের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে।

বার্তায় আরও বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের ভ্রমণের উদ্দেশ্য যাচাই করে থাকেন। যদি দেখা যায়, আবেদনকারী ভিসার প্রকৃত উদ্দেশ্য গোপন করে অন্য উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে চান, তাহলে তা ভিসা নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং অভিবাসন নীতির অপব্যবহার রোধ করতেই যুক্তরাষ্ট্র দূতাবাস এ সতর্কতা পুনর্ব্যক্ত করেছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সন্তানের নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণ, ভিসা বাতিলের সতর্কতা দূতাবাসের

প্রকাশিত: ১২:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬