বাংলাদেশ ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট মৃত ৭

সংগৃহীত ছবি

চলতি বছরের হজ কার্যক্রমে এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যেই আরও একজন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৩টার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পৌঁছেছেন ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৪ হাজার ৫০৮ জন হজযাত্রী। পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪২টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৩৫টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।

সর্বশেষ মারা যাওয়া হজযাত্রীর নাম মো. শামসুল আলম (৬৩)। তিনি রংপুরের কোতোয়ালি এলাকার বাসিন্দা ছিলেন। মঙ্গলবার মদিনায় স্বাভাবিক মৃত্যু হয় তার। তিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন। চলতি মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় এটাই প্রথম মৃত্যুর ঘটনা।

এ পর্যন্ত মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মারা গেছেন।

এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় এবং একই দিনে মক্কায় শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মারা যান। এছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে হজযাত্রী পরিবহন কার্যক্রম চলবে।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং তা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

kalprakash.com/SS
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট মৃত ৭
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট মৃত ৭

প্রকাশিত: ১২:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬