বাংলাদেশ ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

স্যাটেলাইট ছবিতে সবুজ আভায় বাংলাদেশ, বৈজ্ঞানিক ব্যাখ্যায় চমক

ছবিঃ সংগৃহীত

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস সম্প্রতি পৃথিবীর একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিটিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলকে রহস্যময় সবুজ আভায় দেখা গেছে, যা মহাকাশপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

ছবিটি ধারণ করেছে রাশিয়ার আবহাওয়া স্যাটেলাইট ইলেকট্রো-এল। বিশেষজ্ঞদের মতে, এটি সাধারণ প্রাকৃতিক রঙের ছবি নয়, বরং বিভিন্ন বর্ণালি ব্যান্ড ব্যবহার করে তৈরি একটি বৈজ্ঞানিক চিত্র। স্যাটেলাইটটি ১০টি ভিন্ন বর্ণালি ব্যান্ডে তথ্য সংগ্রহ করে, যার অনেকগুলোই অবলোহিত বা ইনফ্রারেড রশ্মির মাধ্যমে পাওয়া যায়।

এই ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে বনভূমির ঘনত্ব, মেঘের স্তর, সমুদ্রের অবস্থা এবং বায়ুমণ্ডলের পরিবর্তন বিশ্লেষণ করা হয়। দক্ষিণ এশিয়ার ওপর দেখা সবুজ আভা মূলত ঘন উদ্ভিদাঞ্চল ও বায়ুমণ্ডলের আর্দ্রতার সম্মিলিত প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।

ছবিটি প্রথমে কেনিয়ায় রাশিয়ার দূতাবাস শেয়ার করে, এরপর এটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। ছবিতে ইউরেশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকার দৃশ্য থাকলেও দক্ষিণ এশিয়ার উজ্জ্বল সবুজ অংশ সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের স্যাটেলাইট প্রযুক্তি জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ, আবহাওয়ার পূর্বাভাস এবং পরিবেশ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি রাশিয়ার মহাকাশ প্রযুক্তির অগ্রগতিও তুলে ধরে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়ার প্রায় ১ হাজার ৫৫৯টি সক্রিয় স্যাটেলাইট মহাকাশে রয়েছে এবং ভবিষ্যতে এই সংখ্যা ২ হাজার ৬০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা তাদের মহাকাশ সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

স্যাটেলাইট ছবিতে সবুজ আভায় বাংলাদেশ, বৈজ্ঞানিক ব্যাখ্যায় চমক

প্রকাশিত: ০৬:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬