বাংলাদেশ ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ৯৯৬ বাংলাদেশি

ছবিঃ সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এই তথ্য জানিয়েছে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন।

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, মোট ৯২টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন হজযাত্রী রয়েছেন।

ফ্লাইট পরিচালনায় অংশ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স। এর মধ্যে বিমান বাংলাদেশ ৪০টি, সৌদি এয়ারলাইন্স ৩৪টি এবং ফ্লাইনাস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

এ পর্যন্ত হজ পালন করতে গিয়ে ৬ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন বলে জানানো হয়েছে। তাদের সবাই পুরুষ।

চলতি বছর ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ থেকে যাত্রা শুরু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজ ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা শেষ হবে ৩০ জুন।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন বাংলাদেশি হজ পালনে সৌদি আরব যাবেন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ৯৯৬ বাংলাদেশি

প্রকাশিত: ১২:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬