বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:১৪:৪৫
শিরোনাম
● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

হৃদয়-শামীমের ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড জয়, সিরিজে এগিয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:৩৯
শেয়ার: mail
হৃদয়-শামীমের ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড জয়, সিরিজে এগিয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখে টপকে ৬ উইকেটে জয় তুলে নেয় লিটন দাসের দল।

এই জয়ের মাধ্যমে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ল বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া ছিল ১৩৫ রান, যা করা হয়েছিল ২০২৩ সালে নেপিয়ারে। শুধু বাংলাদেশের নয়, দুই দলের টি-টোয়েন্টি ইতিহাসেও এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দুই ফিফটিতে ১৮২ রান তোলে। দলের হয়ে সমান ৫১ রানের ইনিংস খেলেন কেটেন ক্লার্ক ও ড্যান ক্লেইভার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রিশাদ হোসেন।

জবাবে রান তাড়ায় শুরুটা সাবধানী হলেও পরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের ব্যাটাররা। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ৪১ রান যোগ করেন। এরপর মিডল অর্ডারে ঝড় তোলেন তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন পাটোয়ারী।

হৃদয় ১৮৮.৮৮ স্ট্রাইকরেটে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, আর ইমন মাত্র ১৪ বলে ২৮ রান করে দ্রুত রান তোলেন। তবে সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেন শামীম হোসেন, ২৩৮.৪৬ স্ট্রাইকরেটে ৩১ রানের অপরাজিত ইনিংসে ২টি ছক্কা ও ৩টি চার মারেন তিনি।

অন্যদিকে অধিনায়ক লিটন দাস ৩ ছক্কা ও ২ চারে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন। কিউইদের হয়ে ২ উইকেট নেন ইশ সোধি।

এই জয়ের মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: টি-টোয়েন্টি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

হৃদয়-শামীমের ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড জয়, সিরিজে এগিয়ে বাংলাদেশ

বিস্তারিত কমেন্টে