বাংলাদেশ ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার নৃশংস বর্ণনা জানাল র‍্যাব, গ্রেপ্তার ৫

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রাথমিক তদন্তে তারা সবাই চিহ্নিত ছিনতাইকারী এবং হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ এপ্রিল গভীর রাতে বুলেট বৈরাগীকে (৩৫) টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। বাস থেকে নামার পর তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয় দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় তার মৃত্যু হয়।

র‌্যাব জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে দায়িত্ব পালন করছিলেন এবং কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

কাস্টমস কমিশনার আবদুল মান্নান জানান, বুলেট বৈরাগী চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিয়ে গত ১১ এপ্রিল সেখানে যান। প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাত ১১টার দিকে ঢাকার উদ্দেশে বাসে রওনা হন।

পরিবারের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয় রাত ১টা ২৫ মিনিটে, যখন তিনি জানান তিনি কুমিল্লার টমছমব্রিজ চৌরাস্তা এলাকায় আছেন। এরপর তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার নৃশংস বর্ণনা জানাল র‍্যাব, গ্রেপ্তার ৫

প্রকাশিত: ০২:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬