বাংলাদেশ ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

অভিযোগের মুখে দায়িত্ব ছাড়লেন ইতালির রেফারি-প্রধান জিয়ানলুকা রোচ্চি

জিয়ানলুকা রোচ্চি। ছবি : সংগৃহীত

ক্রীড়া জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু হওয়ায় ইতালির শীর্ষ লিগের রেফারি নিয়োগের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জিয়ানলুকা রোচ্চি।

ইতালিয়ান সংবাদ সংস্থা এজিআই জানিয়েছে, ২০২৪–২৫ মৌসুমে ‘স্পোর্টিং ফ্রডে সহযোগিতা’র অভিযোগে তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে প্রাথমিক শুনানি আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইতালিয়ান রেফারিজ অ্যাসোসিয়েশন (এআইএ) এক বিবৃতিতে জানায়, তদন্ত চলাকালে রোচ্চি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ভিএআর সুপারভাইজর আন্দ্রেয়া জারভাসোনিও নিজেকে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন।

রোচ্চি এক বিবৃতিতে বলেন, এটি আমার জন্য কঠিন সিদ্ধান্ত হলেও বিচারিক প্রক্রিয়া নির্বিঘ্নে চলার স্বার্থে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত আমি নির্দোষ প্রমাণিত হব।

অভিযোগে বলা হয়েছে, ইন্টার মিলানের একটি ম্যাচে পছন্দের রেফারি নিয়োগে তার ভূমিকা ছিল। এছাড়া কিছু ম্যাচে ভিএআর সিদ্ধান্তে প্রভাব বিস্তার এবং রেফারিদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে।

আরেক ঘটনায় উদিনেজে বনাম পারমা ম্যাচে একটি হ্যান্ডবলের সিদ্ধান্ত পরিবর্তনে প্রভাব ফেলার অভিযোগও তদন্তাধীন রয়েছে, যেখানে পরে পেনাল্টি থেকে গোল আসে।

ইতালিতে ক্রীড়া জালিয়াতি একটি গুরুতর অপরাধ, যার জন্য সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। ফলে অভিযোগ প্রমাণিত হলে রোচ্চির বিরুদ্ধে কঠোর শাস্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

kalprakash.com/SS

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
অভিযোগের মুখে দায়িত্ব ছাড়লেন ইতালির রেফারি-প্রধান জিয়ানলুকা রোচ্চি
জনপ্রিয় সংবাদ

অভিযোগের মুখে দায়িত্ব ছাড়লেন ইতালির রেফারি-প্রধান জিয়ানলুকা রোচ্চি

প্রকাশিত: ০১:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬