মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:০২:০৪
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

একযোগে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:২৪
শেয়ার: mail
একযোগে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

সংগৃহীত ছবি

খাদ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ দেশের ১৫টি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে রোববার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা ও কর্তৃপক্ষেও নতুন চেয়ারম্যান ও মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক করা হয়েছে। তার চাকরি খাদ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমানকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন এম এম আরিফ পাশা।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হয়েছেন মো. আব্দুল্লাহ আল-মামুন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন খোন্দকার আনোয়ার হোসেন। ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের মহাপরিচালক করা হয়েছে মো. আসাদুজ্জামানকে।

এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, তিনটি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষেও চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. আব্দুল হাই, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ হাবীবুর রহমান।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

একযোগে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

বিস্তারিত কমেন্টে