বাংলাদেশ ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন নিয়মের প্রস্তাব: জয়ে বোনাস, হারে জরিমানা

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ক্রিকেটারদের মুহূর্ত। ছবি : ক্রিকইনফো

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) নতুন এক কঠোর আর্থিক নীতির দিকে যাচ্ছে, যেখানে ম্যাচে জিতলেও সব ক্ষেত্রে বোনাস নিশ্চিত থাকবে না, তবে হেরে গেলে জরিমানা গুনতে হতে পারে ক্রিকেটারদের। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন প্রস্তাব শিগগিরই খেলোয়াড়দের জানানো হবে।

নতুন নিয়ম অনুযায়ী এতদিন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দলের বিপক্ষে জিতলে যে বোনাস দেওয়া হতো, তা পরিবর্তন করে এখন শুধু শীর্ষ ৪ দলের বিপক্ষে জয়কেই বোনাসের আওতায় আনা হবে। তবে সেটিও শুধু জয় নয়, সিরিজ জিততে পারলেই বোনাস মিলবে। ঘরের মাঠে এবং অ্যাওয়ে সিরিজের ক্ষেত্রে বোনাসের পরিমাণ ভিন্ন হবে, আর বিদেশের মাটিতে বড় দলের বিপক্ষে সিরিজ জিতলে সর্বোচ্চ বোনাস পাওয়া যাবে। অন্যদিকে বাংলাদেশসহ ৫ থেকে ৮ নম্বর দলের বিপক্ষে জিতলেও কোনো বোনাস না দেওয়ার প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত কাঠামোতে ম্যাচ ফি ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে। টেস্টে জয় পেলে বেশি ফি, ড্র হলে কম এবং হারলে আরও কম ফি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও জয়-পরাজয়ের ওপর ভিত্তি করে আলাদা ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে উঠলে এককালীন আর্থিক পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।

এসএলসি মনে করছে, এই নতুন নীতিমালা খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াবে এবং দলের পারফরম্যান্স উন্নত করবে। বর্তমানে শ্রীলঙ্কা টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে এবং টি-টোয়েন্টিতে ৮ নম্বরে অবস্থান করছে।

kalprakash.com/SS

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন নিয়মের প্রস্তাব: জয়ে বোনাস, হারে জরিমানা
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন নিয়মের প্রস্তাব: জয়ে বোনাস, হারে জরিমানা

প্রকাশিত: ০৬:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬