বাংলাদেশ ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ, উত্তরের ৮ জেলায় বিদ্যুৎ সংকট

সংগৃহীত ছবি

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে। এতে উত্তরের অন্তত ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এর ফলে আগেই বন্ধ থাকা ২নং ও ৩নং ইউনিটের সঙ্গে যুক্ত হয়ে কেন্দ্রের তিনটি ইউনিটেরই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি থেমে যায়।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর চলে আসায় ১নং ইউনিটের বয়লার পাইপ ফেটে যায়। এতে ইউনিটটি বন্ধ করতে বাধ্য হতে হয়। তিনি জানান, মেরামত কাজ চলছে এবং পুনরায় উৎপাদন শুরু হতে আনুমানিক ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।

এর আগে থেকেই বড়পুকুরিয়া কেন্দ্রের ২নং ১২৫ মেগাওয়াট এবং ৩নং ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট দুটি বন্ধ ছিল।

উল্লেখ্য, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পাশে ২০০৬ সালে কয়লাভিত্তিক এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়। শুরুতে দুটি ইউনিটে মোট ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও পরে ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও একটি ইউনিট যুক্ত হয়। তবে যান্ত্রিক জটিলতা ও বিভিন্ন সমস্যার কারণে কেন্দ্রটি কখনোই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ, উত্তরের ৮ জেলায় বিদ্যুৎ সংকট

প্রকাশিত: ০৭:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬