বাংলাদেশ ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার প্রস্তাব, নতুন বিতর্ক ফুটবলে

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক বিশেষ দূত এই প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েন কমানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই আলোচনা সামনে এসেছে। ইরান যুদ্ধ ইস্যুতে পোপকে ঘিরে ট্রাম্পের মন্তব্যের পর দুই নেতার সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোল্লি জানান, তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের জায়গায় ইতালিকে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তার দাবি, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির অংশগ্রহণ বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলবে।

তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস, ফিফা, ইতালিয়ান ফুটবল ফেডারেশন কিংবা এশিয়ান ফুটবল কনফেডারেশন।

উল্লেখ্য, সাম্প্রতিক বাছাইপর্বে ব্যর্থ হয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি ইতালি। বিপরীতে, ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে আয়োজনের অনুরোধ জানিয়েছিল ইরান।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপ আয়োজন করা হবে। পাশাপাশি ইরান দলকে প্রস্তুতিতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেছেন, বর্তমানে দল বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নেবে।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দল সরে দাঁড়ালে বিকল্প দল বাছাইয়ের পূর্ণ ক্ষমতা সংস্থাটির হাতে থাকে। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশন চাইবে বিকল্প দল এশিয়া অঞ্চল থেকেই নেওয়া হোক। সম্ভাব্য বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নামও আলোচনায় এসেছে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা রয়েছে ইরানের।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার প্রস্তাব, নতুন বিতর্ক ফুটবলে

প্রকাশিত: ০৬:০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬