মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৪:৫৮:২৩

হাম কন্ট্রোলে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:৩২
শেয়ার: mail
হাম কন্ট্রোলে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পুষ্টির অভাবে শিশুদের মধ্যে হামের প্রভাব বাড়ছে। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি জাতি গঠনে পুষ্টি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে শিশুরা বাড়ির পুষ্টিকর খাবারের পরিবর্তে বাইরের ফাস্টফুডের দিকে বেশি ঝুঁকছে। এ কারণে শিশুদের নিয়মিত কাউন্সেলিং করা জরুরি।

তিনি আরও বলেন, শিশুর শরীর গঠনে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। এই দুধের মাধ্যমে শিশুর শরীরে যে ভিত্তি তৈরি হয়, তা দীর্ঘ সময় পর্যন্ত কার্যকর থাকে এবং এর পুষ্টিগুণ কখনো নষ্ট হয় না।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward